শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

রাতে ভোট করে সরকারি কর্মকর্তা ও পুলিশ তাদের সুনাম নষ্ট করেছে : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, রাতের ভোটে অংশ নিয়ে সরকারি কর্মকর্তা ও পুলিশ বাহিনী তার সুনাম নষ্ট করে ফেলেছে। এবার সময় সে সুনাম ফিরিয়ে আনার।

মঙ্গলবার (৮ জুলাই) নির্বাচন কমিশন ভবনে আয়োজিত ফল উৎসবে অংশ নিয়ে একথা বলেন।

সিইসি বলেন, ৯১, ৯৬ ও ২০০৮ সালে সুষ্ঠ ভোটের প্রমাণ রেখেছে সরকার। এবারও তেমনই কিছু করার সুযোগ রয়েছে। সরকারি কর্মকর্তাদের জন্য রাতের ভোটের তকমা লজ্জাজনক বলেও উল্লেখ করেন তিনি।

বর্তমান প্রেক্ষাপটে ভোট নাগরিক অধিকার নয়, এটি জনগণের দায়িত্ব বলেও উল্লেখ করেন সিইসি।

এরআগে, সকালে ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার অজিৎ সিংয়ের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের তিনি বলেন, যে সকল বিদেশি পর্যবেক্ষক গত তিনটি নির্বাচনকে অবাধ ও সুষ্ঠ বলে বৈধতা দিয়েছেন, তাদের আগামী নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেয়া হবে না।

তিনি বলেন, ভোটের দিন এখনও নির্ধারণ হয়নি। যেদিন নির্ধারণ হবে, সময়সীমা ধরে তার দুই মাস আগে সবাইকে জানিয়ে দেয়া হবে।
বিআরএসটি/এসএস

Related posts

ঝিনাইদহে বাস চাপায় শিশুসহ নিহত ২

News Desk

৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ ‍পালিত হবে না: প্রেস সচিব

brs@admin

দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান

News Desk

পঞ্চগড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

brs@admin

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

brs@admin

এইচএসসিতে বোর্ড সেরা বরিশাল জেলা

News Desk
Translate »