33.1 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ ‍পালিত হবে না: প্রেস সচিব

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এর প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ৮ আগস্ট কোনো দিবস পালিত হচ্ছে না। তবে ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ ও ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’ পালিত হবে।

রোববার (২৯ জুন) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয় বলে জানিয়েছেন তিনি।

এক ফেসবুক স্ট্যাটাসে শফিকুল আলম বলেন, রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে ১৬ জুলাই, ‘জুলাই শহীদ দিবস এবং ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান’ দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৮ আগস্ট কোনো বিশেষ উদযাপন হবে না।

এর আগে, ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিন ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করে সরকার। এছাড়া ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আলাদা পরিপত্র জারি করা হয়েছিল। পরিপত্রে দিবসটিকে প্রতি বছর যথাযথ মর্যাদায় প্রতিপালন করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ করা হয়েছিল। দিবসটি পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রের খ শ্রেণিভুক্ত করা হয়েছিল। তবে আজ সেটি বাতিল হয়ে গেলো।
বিআরএসটি/এসএস

Related posts

নওগাঁয় ট্রেনে কাটা পড়ে ব্যক্তির মৃত্যু

News Desk

দেশ ছেড়ে গ্রীসে পালিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু

brs@admin

খামেনির জানাজা ও দাফনের তারিখ ঘোষণা

News Desk

গুমে নিরাপত্তা বাহিনীর ভেতরকার মতানৈক্য ও বিদেশি সংযোগ পেয়েছে কমিশন

brs@admin

প্রতিরক্ষায় ইরানি সশস্ত্র বাহিনী আরও বেশি প্রস্তুত: আবদুল্লাহি

News Desk

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, ৬ নেতাকর্মী গ্রেফতার

News Desk
Translate »