BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে শিশু নিহত

শেরপুর জেলার নকলায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় সিএনজিতে থাকা শিশুটির বাবা-মা, চালকসহ আরোও দুইযাত্রী গুরুত্বর আহত হয়েছেন।

সোমবার দুপুরে নকলা উপজেলার পাইস্কা বাইপাস নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে। পরে আহতদের দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত শিশুটির নাম শুভ্র জিৎ দত্ত (৯)। সে ফুলপুর উপজেলার সাহাপাড়া গ্রামের প্রসেনজিৎ দত্ত ও তন্দ্রা দত্তের সন্তান।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, অটোরিকশার চালকসহ পাঁচজন গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

চাপের মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয় : খামেনি

News Desk

তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

News Desk

সৌদি সামরিক ঘাঁটিতে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

News Desk

নুসরাত ফারিয়ার জামিন নামঞ্জুর

brs@admin

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, ৬ নেতাকর্মী গ্রেফতার

News Desk

অন্তর্বর্তী সরকারের চিন্তা করার সময় এসেছে : দেবপ্রিয় ভট্টাচার্য

News Desk