শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

পঞ্চগড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় ডোবার পানিতে পড়ে আসমা খাতুন নামে ১৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার সকালে উপজেলার তেতুলিয়া সদর ইউনিয়নের মাগুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আসমা একই এলাকার আয়নাল হকের কন্যা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে বাসায় কাজ করছিলেন মা বানেছা আক্তার। এ সময় বাড়ির উঠোনে খেলা করছিল শিশু আসমা খাতুন। কোনো একসময় পরিবারের সদস্যদের অগোচরে বাইরে বের হয় শিশুটি। পরে বাড়ির পাশের একটি ডোবাতে পড়ে যায় শিশু আসমা। পরিবারের সদস্যরা আসমাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে শিশুটিকে ডোবার পানিতে ভাসতে দেখেন তারা। পরে তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তেতুঁলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কমলেশ চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে

News Desk

খালেদা জিয়ার জন্মদিন পালনে বিএনপির কর্মসূচি ঘোষণা

News Desk

প্রবাসী আয়ে রেকর্ড জুনে

brs@admin

এনবিআরের আন্দোলনকে সরকারবিরোধী রূপ দেয়ার ষড়যন্ত্র ছিল: জ্বালানি উপদেষ্টা

News Desk

স্থানীয় সরকারের নির্বাচন আগে হওয়া উচিত : জামায়াত আমির

brs@admin

গাজা দখলের অভিযান শুরু করলো ইসরায়েল

News Desk
Translate »