শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

মাগুরায় ট্রাক-বাস সংঘর্ষে নিহত ১

মাগুরায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে বিপ্লব হোসেন (৩৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে মাগুরা-ঢাকা মহাসড়কের বেলনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজবাড়ীগামী একটি চাল বোঝাই ট্রাকের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা লাইন পরিবহণের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাক চালক বিপ্লব হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। কিন্তু ঢাকা নেওয়ার পথে রাতেই তার মৃত্যু হয়।
নিহত বিপ্লব হোসেন ঝিনাইদহ জেলার বাদপুকুরিয়া গ্রামের আমির আলীর পুত্র।

মাগুরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, দুর্ঘটনায় ট্রাক ও বাস দুটিই জব্দ করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিআরএসটি/এসএস

Related posts

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে নতুন নির্দেশনা

News Desk

উগ্রবাদ ছড়িয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে: মির্জা ফখরুল

News Desk

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ রিয়াদ

brs@admin

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: আসিফ মাহমুদ

News Desk

জুলাই গণহত্যা : সাবেক ১২ মন্ত্রীকে ট্রাইব্যুনালে হাজির

brs@admin

চার বছরে পৃথিবীর গড় তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে: জাতিসংঘের সতর্কবার্তা

brs@admin
Translate »