BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

আ’লীগের স্বৈরাচারী আচরণ ও দুঃশাসনের বিষয়ে জনগণ অবগত : মঈন খান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগের স্বৈরাচারী আচরণ ও দুঃশাসনের বিষয়ে জনগণ অবগত। জিয়াউর রহমানের পর দলটি দীর্ঘসময় দেশকে শাসন করেছে। কিন্তু আওয়ামী লীগ দেশে কখনোই জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে পারেনি।

শনিবার (৫ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী লেখক ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মঈন খান বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাঙ্গালীর জাতীয়তাবাদের মধ্যে সমস্যা দেখেছিলেন। তিনি নিজে সমস্যাটির সমাধান খুঁজে বের করেছিলেন। তা হলো বাংলাদেশি জাতীয়তাবাদ। জিয়াউর রহমান সবক্ষেত্রে জাতীয়তাবাদী নীতির মেনেই দেশকে এগিয়ে নিয়েছিলেন।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান দেশ থেকে একদলীয় স্বৈরতন্ত্রকে উৎখাত করে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। তিনি ভিন্নমতকে উৎসাহিত করতেন। এ সময় দেশ থেকে পালিয়ে যাওয়াই আওয়ামী লীগের চরিত্র বলেও মন্তব্য করেন তিনি।
বিআরএসটি/এসএস

Related posts

ভারতে দুই শতাধিক যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

brs@admin

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে বিটিভির ৩৬ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান

brs@admin

স্বৈরাচারের দোসরদের দেশত্যাগের সুযোগ করে দেওয়া হচ্ছে : তারেক রহমান

brs@admin

মিয়ানমারে জান্তার বিমান হামলায় নিহত ৩২

News Desk

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে : মুজিবুর রহমান

brs@admin

একটি গোষ্ঠী মিথ্যা প্রচারে লিপ্ত : জামায়াত আমির

News Desk
Translate »