28 C
Bangladesh
Thursday, October 29, 2026
BRS TIMES
প্রচ্ছদবিনোদন

‘শেফালির হার্ডওয়্যার ভালো ছিল, কিন্তু সফটওয়্যার খারাপ ছিল’

বলিউড অভিনেত্রী শেফালী জারিওয়ালার আকস্মিক মৃত্যু প্রসঙ্গে মন্তব্য করে নতুন বিতর্কে জড়িয়েছেন ভারতের আলোচিত যোগগুরু রামদেব। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘শেফালির হার্ডওয়্যার ভালো ছিল, কিন্তু সফটওয়্যার খারাপ ছিল।’ এই মন্তব্যের পর তাকে ঘিরে শুরু হয় সমালোচনার ঝড়।

শেফালী জারিওয়ালা ২৭ জুন হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান।

মৃত্যুর আগে তার রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গিয়েছিল। মৃত্যুর দুদিন আগেও তিনি এক ফটোশুটে অংশ নিয়েছিলেন এবং সামাজিক মাধ্যমে সেই ছবি প্রকাশ করে ভক্তদের মুগ্ধ করেছিলেন।

সুস্থ, প্রাণবন্ত শেফালীর এমন আকস্মিক মৃত্যুর কারণ নিয়ে শুরু হয় নানা আলোচনা। জানা যায়, বয়স ধরে রাখতে শেফালী নিয়মিত ‘অ্যান্টি এজিং’ চিকিৎসা নিচ্ছিলেন এবং চিকিৎসকের পরামর্শ ছাড়াই কিছু ইনজেকশন ও ওষুধ গ্রহণ করছিলেন।

এই প্রেক্ষাপটে রামদেব মন্তব্য করেন, ‘উপসর্গগুলো ঠিকঠাক ছিল, কিন্তু ভেতরের যন্ত্রপাতিতে গোলমাল ছিল। দেখতে ভালো লাগলেও ভেতরে বাসা বাঁধছিল অসুখ। এই ভাসা ভাসা উপস্থিতি দেখে কিছুই বোঝা যায় না আসলে। দেখতে কেমন লাগছে আর ভেতর থেকে তিনি কেমন আছেন, তার মধ্যে পার্থক্য রয়েছে।

রামদেবের এই বক্তব্যকে ঘিরে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। অনেকেই এই মন্তব্যকে ‘সংবেদনশীলতার অভাব’ হিসেবে দেখছেন।

তবে কেউ কেউ মনে করছেন, রামদেব আসলে বোঝাতে চেয়েছেন, বাইরের সৌন্দর্য দিয়ে কখনোই ভেতরের স্বাস্থ্যের অবস্থা নির্ধারণ করা যায় না।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

বিশ্বকাপে সৌদি আরব-উরুগুয়ে ম্যাচও ড্র

brs@admin

প্রধান উপদেষ্টার চীন সফরে কোনো চুক্তি সই হচ্ছে না: পররাষ্ট্র উপদেষ্টা

brs@admin

চীন সফরে যাচ্ছেন এনসিপি’র ৮ নেতা

News Desk

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে রেকর্ডসংখ্যক শিক্ষক নিয়োগ

brs@admin

প্রধান উপদেষ্টাকে প্রতিশ্রুতি রক্ষা করার আহ্বান জয়নুল আবদিন ফারুকের

News Desk

বাংলাদেশ রূপান্তরের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে : চীনের রাষ্ট্রদূত

brs@admin
Translate »