31.8 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
আইন-আদালতপ্রচ্ছদসারাদেশ

বরগুনার সাবেক সংসদ সদস্য শম্ভুর জমি ক্রোক

বরগুনা-১ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর নামে থাকা দুই কোটি ৩৭ লাখ ৪০ হাজার টাকা মূল্যের জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন।

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিচারক জমি ক্রোকের সঙ্গে সঙ্গে ব্যাংকে থাকা পাঁচ কোটি ২৮ লাখ ২৭ হাজার ৭২৫ টাকার সঞ্চয়পত্র ও গাড়ি ফ্রিজ করেছেন। এ ছাড়া ব্যাংকের ১৬টি হিসাবে পাঁচ কোটি ৩৪ লাখ ১৭ হাজার ৫৭ টাকাও ফ্রিজ করার আদেশ দেওয়া হয়েছে।

দুদকের পক্ষে সংস্থাটির উপসহকারী পরিচালক খায়রুল হাসান এসব সম্পদ ক্রোক ও ফ্রিজ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংঙ্গতিপূর্ণ পাঁচ কোটি ৪১ লাখ ২০ হাজার ১২৫ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখাসহ নিজ নামীয় মোট ১৬টি ব্যাংক হিসাবে ৪১ কোটি ৯৩ লাখ ২৫ হাজার ৭০২ টাকার অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ হস্তান্তরে দুদকে মামলা করা হয়ছে। তদন্তে এসব সম্পদ পাওয়া গেছে। তারা এগুলো বেহাত করার চেষ্টা করছেন। তাই উল্লেখিত সম্পদ ক্রোক ও ফ্রিজ করা প্রয়োজন।
বিআরএসটি/এসএস

Related posts

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

News Desk

গুম তদন্তে জাতীয় মানবাধিকার কমিশনকে ক্ষমতার দাবি অধিকার এর

News Desk

স্বেচ্ছাসেবক দলের নেতার ইয়াবার সেবনের ছবি ভাইরাল

News Desk

গাজায় যা ঘটছে তা গণহত্যা: লন্ডনের মেয়র

News Desk

বিআরপিকে নিবন্ধন না দিতে ইসিতে জেআরসির চিঠি

News Desk

দক্ষিণ আফ্রিকাকে হারাল বাংলাদেশ ইমার্জিং দল

News Desk
Translate »