বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদ

হংকংকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা

চীনে অনুষ্ঠিত অনুর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে হংকংকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৩ জুলাই) দাজু হকি ট্রেনিং সেন্টারে ম্যাচের প্রথম কোয়ার্টারে জালের দেখা পেতে ব্যর্থ হয় বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে দারুণভাবে ঘুরে দাঁড়ায় লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচে ৬ মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন দীন ইসলাম। ম্যাচের ২০ মিনিটে ফিল্ড ও ২৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে ২-০ গোলের লিড এনে দেন তিনি।

তৃতীয় কোয়ার্টারে আরও একবার জালের দেখা পায় বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে স্কোর শিটে নাম লেখান অমিত হাসান। ম্যাচের বাকি সময় দুই দলের কেউই আর গোল করতে না পারলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দীন ইসলামরা।

এর আগে, সবশেষ ২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল ছেলেদের অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি। সেই টুর্নামেন্টে গ্রুপ পর্বে ভারতকে হারালেও ফাইনালে ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েছিল স্বাগতিক বাংলাদেশ। শনিবার বাংলাদেশের পরবর্তী ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে।

শুক্রবার একই আসরে রয়েছে নারীদের ম্যাচ। প্রথম গ্রুপ ম্যাচে তাদের প্রতিপক্ষ জাপান। নারী বিভাগে বাংলাদেশের গ্রুপে থাকা আরও দু’দল উজবেকিস্তান ও হংকং।
বিআরএসটি/এসএস

Related posts

রোজার আগে ভোটের প্রস্তাব তারেক রহমানের, সংস্কার ও বিচার হলে সম্ভব জানালেন প্রধান উপদেষ্টা

brs@admin

তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি চলছে

News Desk

ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু

News Desk

পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে বললেন সৌরভ গাঙ্গুলী

brs@admin

পুলিশের ১৩৫০টি অস্ত্র এখনও উদ্ধার হয়নি: আইজিপি

News Desk

যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধিতে আতঙ্কিত হওয়ার কিছু নেই : হাই রিপ্রেজেন্টেটিভ

brs@admin
Translate »