29.3 C
Bangladesh
Saturday, October 17, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

২০টির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যের সিদ্ধান্ত হয়নি : আলী রীয়াজ

এখনো ২০টির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যের সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের নবম দিনের আলোচনার শুরুতে তিনি এ কথা বলেন। 
আজকের আলোচনার সূচিতে আছে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ ও জরুরি অবস্থা ঘোষণা। 
আলী রীয়াজ বলেন, অনেক প্রাণের বিনিময়ে যে সম্ভাবনা ও সুযোগ তৈরি হয়েছে, তা হেলায় হারানো যাবে না। যেসব বিষয়ে প্রাথমিকভাবে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি সেসব বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে একটি সিদ্ধান্তে আসতে অনুরোধ জানান তিনি। 
বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ৩০টি রাজনৈতিক দল বৈঠকে অংশ নিয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

News Desk

আবদুল হামিদের দেশত্যাগ: অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার, বরখাস্ত ২

brs@admin

‘র’-এর এজেন্ট ছিলেন বাঁধন, যা জানালেন অভিনেত্রী

brs@admin

অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ

News Desk

বাংলাদেশে মানবাধিকার মিশন স্থাপনে সরকার ও জাতিসংঘের সমঝোতা

News Desk

টি-টোয়েন্টি সিরিজ: নেদারল্যান্ডস টিম এখন বাংলাদেশে

News Desk
Translate »