শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
আইন-আদালতপ্রচ্ছদ

মানিকগঞ্জের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার

মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২ জুলাই) রাতে ঢাকার লালমাটিয়া এলাকা থেকে তাঁকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. মোশাররফ হোসেন বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নাঈমুর রহমান দুর্জয়কে বুধবার রাতে লালমাটিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মানিকগঞ্জের দৌলতপুর ও মানিকগঞ্জ সদর থানায় দুটি মামলা রয়েছে।

নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছর ২৪ অক্টোবর সাবেক এই সংসদ সদস্য ও তাঁর স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছিলেন ঢাকার একটি আদালত।

জানা গেছে, নাঈমুর রহমান দুর্জয় আওয়ামী লীগের মনোনয়নে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
বিআরএসটি/এসএস

Related posts

রাজধানীর গুলিস্তানে গাড়ির ধাক্কায় যুবক নিহত

News Desk

বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন শুরু

News Desk

৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া, সুনামি সতর্কতা জারি

News Desk

অস্ট্রিয়ায় সাংবাদিকতায় অবদানে সম্মাননা পেলেন মাহবুবুর রহমান

News Desk

লন্ডনে যৌথ প্রেস ব্রিফিং প্রধান উপদেষ্টার নিরপেক্ষতাকে ক্ষুণ্ন করেছে: জামায়াত

brs@admin

বিকেলে জরুরি সভা ডেকেছে ছাত্রদল

News Desk
Translate »