32.8 C
Bangladesh
Saturday, October 17, 2026
BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

চোরের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত

হবিগঞ্জ জেলা শহরের চৌধুরী বাজার এলাকায় চোরের ছুরিকাঘাতে জনি দাস (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তার বড় ভাইকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত জনি এসএসসি পরীক্ষার্থী ও স্থানীয় হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) সজল সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, আজ ভোররাতে শহরের চৌধুরী বাজারের ডেমেশ্বর এলাকার নির্দন দাসের বাসায় ভোররাতে একদল চোর আসে। এ সময় বাসার লোকজন বিষয়টি আঁচ করতে পেরে এক চোরকে জাপটে ধরতে গেলে তারা জনিকে ছুরিকাঘাত করে। এ সময় জনিকে বাঁচাতে তার বড় ভাই জয় দাস এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন। জয় দাস হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জনি ও জয় নির্দন দাসের পুত্র।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

ওসি সজল সরকার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকারীদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

তবে এলাকাবাসীর ধারণা, চুরির উদ্দেশ্যে নয়, মূলত জনিকে খুন করার জন্যই চোর বেশে কয়েকজন যুবক আসে। তারা জনিকে খুন করে পালিয়ে যেতে সক্ষম হয়। এলাকাবাসী বিষয়টির সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানান।
বিআরএসটি/এসএস

Related posts

গাজায় ইসরায়েলী হামলাশ ৬০ ফিলিস্তিনির প্রাণহানি

News Desk

ডাকসু নির্বাচন: আজ মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন

News Desk

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইনের অনুমোদন

News Desk

খায়রুল হকের জামিন শুনানিতে এজলাস কক্ষে হট্টগোল-ধাক্কাধাক্কি

News Desk

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

News Desk

৩ অক্টোবর স্বর্ণের দাম: কোন ক্যারেটে কত

News Desk
Translate »