26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদসারাদেশ

আট হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

চট্টগ্রামের বাঁশখালীতে ৮ হাজার পিস ইয়াবাসহ শেখ সাইফুর রহমান নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম টৈটং সড়কের বাঁশখালী থানার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত একটি ৫ লাখ টাকা দামের আর-১৫ মডেলের বাইক জব্দ করে পুলিশ। গ্রেফতার সাইফুরের বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন ভুরুলিয়া ইউনিয়নের মাজাট অনন্তপুর গ্রামে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার ইয়াবাগুলো কক্সবাজার থেকে সাতক্ষীরায় পাচার করা হচ্ছিল। চট্টগ্রাম জেলা পুলিশের জনসংযোগের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ কমিশনার রাসেল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে ৮ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করে বাঁশখালী থানা পুলিশ। এসময় মাদক পাচারে ব্যবহৃত বাইকটি জব্দ করা হয়। এ বিষয়ে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানান তিনি।
বিআরএসটি/এসএস

Related posts

সালমান-আনিসুল-শাজাহানসহ পাঁচজন রিমান্ডে

brs@admin

খাদ্য মজুদ বেড়েছে দেশে : প্রেস উইং

brs@admin

ষোড়শ সংশোধনী মামলার মূল উদ্দেশ্য ছিল বিচারকদের স্বাধীনতায় হস্তক্ষেপ : সুপ্রিম কোর্ট

brs@admin

দলীয় সহকর্মীদের সতর্ক করলেন জামায়াত আমির

brs@admin

মিশরে হামাস নেতাদের হত্যার ষড়যন্ত্র করছে ইসরাইল; চাঞ্চল্যকর গোয়েন্দা তথ্য ফাঁস

News Desk

ডাকসুর ভোটগ্রহণ চলছে

News Desk
Translate »