28.3 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
Uncategorizedজাতীয়প্রচ্ছদ

৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা

প্রতি বছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উপলক্ষে দিনটি সারাদেশে সাধারণ ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। বুধবার (২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে নির্ধারণ এবং এ দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

এতে আরও বলা হয়েছে, ওই তারিখে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২১ অক্টোবর জারি করা পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।
বিআরএসটি/এসএস

Related posts

আজ গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বসবে ইসি

News Desk

তিস্তায় গোসলে নেমে কলেজ ছাত্র নিখোঁজ

News Desk

রাশিয়ায় গানপাউডার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

News Desk

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

brs@admin

মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০০২

brs@admin

খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

News Desk
Translate »