Wednesday, September 23, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সাভারের আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিকভাবে (ফরমাল চার্জ) অভিযোগ দাখিল করা হয়েছে।

বুধবার (২ জুলাই) সকালে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বরাবর প্রধান প্রসিকিউটরের পক্ষে প্রসিকিউটর ফারুক আহমেদ ও মো. সাইমুম রেজা তালুকদার এ অভিযোগপত্র দাখিল করেন।

এই মামলায় এখন পর্যন্ত ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন।

মামলা দায়েরের পর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, গত ৫ আগস্ট আশুলিয়ায় ছয় তরুণকে গুলি করে হত্যার পর, তাদের মরদেহ একটি পুলিশ ভ্যানে রেখে আগুন ধরিয়ে দেওয়া হয়। অভিযোগ রয়েছে, আগুন দেওয়ার সময় অন্তত একজন তরুণ জীবিত ছিলেন এবং তার শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগানো হয়।

তিনি আরো বলেন, এটি ছিল একটি ভয়াবহ ও নৃশংস ঘটনা, যা মানবতাবিরোধী অপরাধের আওতায় বিচারযোগ্য।
বিআরএসটি/এসএস

Related posts

মব জাস্টিস বরদাশত করছে না সরকার : উপদেষ্টা রিজওয়ানা

News Desk

‘আগামী নির্বাচন নিয়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ মিথ্যা তথ্য ছড়াতে পারে’ ফয়েজ আহম্মদ

brs@admin

আইফোন ছিনিয়ে নিতে অপ্রতিমকে হত্যা, মাথায় লাঠির আঘাতে মৃত্যু: পুলিশ

News Desk

তুলা আমদানিতে বাংলাদেশের পথেই হাঁটছে ভারত!

News Desk

পে স্কেলের গেজেট প্রকাশে আর কতদিন, জানালেন কর্মকর্তারা

News Desk

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮৮০

News Desk
Translate »