31.8 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদপ্রবাস

জাপান প্রবাসীদের ভোটার নিবন্ধন নিয়ে ইসির নতুন সিদ্ধান্ত

জাপানে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান কার্যক্রম চালু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৭ জুলাই থেকে টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এ কার্যক্রম শুরু হবে। ইসির একটি কারিগরি দল সেখানে নিবন্ধনের প্রক্রিয়া পরিচালনা করবে।
ইসি সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ পুরো কার্যক্রম তদারকির দায়িত্বে থাকবেন। তিনি ১৩ থেকে ১৭ জুলাই পর্যন্ত জাপান সফরে থাকবেন এবং প্রবাসীদের ভোটার হিসেবে নিবন্ধন ও এনআইডি প্রদানের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন।
গত ২৬ জুন ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) মো. আব্দুল মমিন সরকার স্বাক্ষরিত এক পত্রে ১ জন কর্মকর্তা ও ৪ জন ডাটা এন্ট্রি অপারেটরের তালিকা প্রদানের জন্য জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত রাষ্ট্রদূতকে অনুরোধ জানিয়েছিলেন। 
জাপানে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে এ ব্যাপারে  প্রয়োজনীয় ব্যবস্থাও নিয়েছেন বলে জানান মমিন সরকার। 
ইসির কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডায় প্রবাসীদের ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদানের কার্যক্রম চলমান রয়েছে। এসব দেশ থেকে  এখন পর্যন্ত প্রায় ৪৭ হাজার ৩২ জন প্রবাসী ভোটার হতে আবেদন করেছেন। এর মধ্যে মিশন অফিস ২৯ হাজার ৫৬৩ জনের বায়োমেট্রিক গ্রহণ করেছে। ২০ হাজার ৪৫১ জনকে ভোটার হিসেবে অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে। আবেদন বাতিল হয়েছে ৩ হাজার ৬৭৭ জনের।
বিআরএসটি/এসএস

Related posts

নুরের ওপর হামলা উদ্দেশ্যমূলক: মির্জা আব্বাস

News Desk

ইসরাইলি দখলদারিত্ব বন্ধে জরুরি পদক্ষেপের আহ্বান বাংলাদেশের

News Desk

পিরোজপুরের ৩টি আসনে ১১ প্রার্থীকে বৈধ ঘোষণা

News Desk

আজ টিভিতে কোন খেলা আছে?দেখে নিন ১২ সেপ্টেম্বর ২০২৬ এর সূচি

brs@admin

কবি মাহমুদুল হাসান নিজামী আর নেই

News Desk

সীমান্তে বিপুল পরিমাণ ইউএস ডলার জব্দ করেছে বিজিবি

News Desk
Translate »