26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
Uncategorized

খুলনায় ইজিবাইকে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত

খুলনায় ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা ইজিবাইকের ২ যাত্রী নিহত ও ৪ জন আহত হয়েছে। আজ সোমবার (৩০ জুন) সকালে জেলার হোগলাডাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হোগলাডাঙ্গা বাঁশবাড়িয়া এলাকার কিশোর রায়হান ও জুয়েল বাবু। আহতরা হলেন, ইজিবাইকের যাত্রী টিটু (২৬), চালক কবির (৪৭), হাসিব (২৩) ও নগেন্দ্রনাথ সরকার (৭৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ট্রাকটি হোগলাডাঙ্গা মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিকে দাঁড়িয়ে থাকা একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। এছাড়া ট্রাকটি সড়কের পাশে থাকা একটি দোকানের মধ্যে ঢুকে যায়। দোকানটিও ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘটনাস্থলে রায়হান মারা যান।

গুরুতর আহত অবস্থায় ইজিবাইকে থাকা যাত্রী টিটু, হাসিব, নগেন্দ্রনাথ সরকার, চালক কবির, ও জুয়েল বাবুকে উদ্ধার করে স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুয়েল বাবু মারা যান।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, হোগলাডাঙ্গা মোড়ে দাঁড়িয়ে থাকা ইজিবাইকে একটি ট্রাক ধাক্কা দিলে ২ যাত্রী নিহত হয়। এ ঘটনায় আহত ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে।
বিআরএসটি/এসএস

Related posts

ওয়াজেদ মিয়াকে কবর থেকে এনে ভিসি বানালে বিজ্ঞান হবে?’—সমালোচনার জবাব পিবিপ্রবি উপাচার্যের

News Desk

জুলাই সনদ, ঐকমত্য থেকে গণতন্ত্রের নতুন যাত্রা

brs@admin

করোনায় বৃদ্ধের মৃত্যু

brs@admin

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেক সভা শুরু

brs@admin

কানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির লিবারেল পার্টি জয়লাভ

brs@admin

চাঁদপুরে বিশ্ব খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

News Desk
Translate »