শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদবিনোদন

আমি আছি, মরিনাই রে ভাই

ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি অভিনয় থেকে নিজেকে গুটিয়েই রেখেছেন বলা যায়। তবে সিনেমায় অভিনয় না করলেও ফেসবুকে মাঝেমধ্যে দেখা দেন তিনি।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পাড়ি জমিয়েছেন মাহি। কিন্তু হঠাৎ করে মাহির একটি সংবাদ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

সম্প্রতি ‘বাংলাদেশী অভিনেত্রী মাহিয়া মাহির ঝুলন্ত মরদেহ উদ্ধার’ শীর্ষক দাবিতে কিছু পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হয়েছে।

বিষয়টি মাহিয়া মাহির নজরে আসতেই যুক্তরাষ্ট্র থেকে নিজের ফেসবুক আইডিতে রোববার (২৯ জুন) মধ্যরাতে পোস্ট দিয়েছেন।

এতে তিনি লিখেছেন, ‘আমি আছি, মরিনাই রে ভাই।’

সিনেমায় অভিনয়ের পাশাপাশি একটা সময় আওয়ামী লীগের রাজনীতিতেও জড়িয়ে পড়েন এই মাহি। অংশ নেন জাতীয় সংসদ নির্বাচনে। শেষ পর্যন্ত নির্বাচনে হেরে সিনেমায় আবার নিয়মিত হতে চেয়েছিলেন। কিন্তু তাকে নতুন কোনো সিনেমায় দেখা যায়নি।

২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ দিয়ে ঢালিউডে অভিষেক ঘটে মাহিয়া মাহির। প্রথম সিনেমায় নিজের দিকে আলো টেনে নেন। একের পর এক সাফল্য আসতে থাকে। বাংলাদেশের পাশাপাশি ভারতীয় নায়কদের বিপরীতেও অভিনয়ে দেখা যায় তাকে। কিন্তু বছর দুয়েক ধরে নতুন কোনো সিনেমায় নেই তিনি।

সর্বশেষ ‘রাজকুমার’ ছবিতে তাকে দেখা গেলেও তা ছিল অতিথি চরিত্রের। অল্প সময়ের সেই উপস্থিতি তাকে আলোচনায় আনতে পারেনি। তার আগে অবশ্য ‘বুবুজান’ ছবির কেন্দ্রীয় চরিত্রের অভিনেত্রী ছিলেন।

বিআরএসটি /  জেডএইচআর

Related posts

জিম্মি ও বন্দী বিনিময়ের জন্য প্রস্তুত হামাস ও ইসরাইল

News Desk

সংবিধানের মূলনীতি থেকে আমরা সরে যাচ্ছি: ড. কামাল হোসেন

News Desk

অতিরিক্ত পুলিশ সুপার আহসানের বরখাস্তের আদেশ প্রত্যাহার

brs@admin

বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

brs@admin

প্যারিসে ১৪০টি ফ্লাইট বাতিল

News Desk

মালয়েশিয়ায় লরি উল্টে দুই বাংলাদেশি শ্রমিক নিহত

News Desk
Translate »