শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদবিনোদন

মেয়েটির সম্মান রক্ষা করে ন্যায় বিচারের জন্য আওয়াজ তুলুন

অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে স্যোশাল মিডিয়ায় মাঝেমধ্যেই নানা ইস্যু নিয়ে নিজের মতামত প্রকাশ করেন। এবার কুমিল্লার মুরাদনগরে নারীকে ধর্ষণের ঘটনায় সরব হয়েছে অভিনেত্রী। ধর্ষণকের শাস্তির দাবি জানিয়েছেন। সেইসঙ্গে ন্যায় বিচারের জন্য সবাইকে আওয়াজ তুলতে বলেছেন এই অভিনেত্রী।

রোববার (২৯ জুন) মধ্যরাতে মুরাদনগরে ঘটনা নিয়ে নিজের ফেসবুকে চমক লিখেছেন, ‘যারা মেয়েটির বিবস্ত্র ভিডিওটি শেয়ার করেছেন, দয়া করে সেটা ডিলিট করে দেন। আপনার কাছের লোকদেরও অনুরোধ করুন। ন্যায় বিচারের জন্য আওয়াজ তুলুন। তবে মেয়েটির ব্যক্তিগত গোপনীয়তা ও সম্মানকে রক্ষা করে।

মামলায় ঘটনার বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লার হোমনা থেকে মুরাদনগরে বাবার বাড়িতে বেড়াতে এলে মুল অভিযুক্ত ফজর আলী গত বৃহস্পতিবার ২৬ জুন রাতে ঘরে ঢুকে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনা ঘটেছে।

ধর্ষণের অভিযোগে গত শুক্রবার থানায় মামলা হয়। এই ঘটনায় অভিযুক্ত ফজর আলীসহ ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিআরএসটি /  জেডএইচআর

Related posts

তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে লেখা হয়েছিল: অ্যাটর্নি জেনারেল

News Desk

৬ হাজার বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র

News Desk

যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাবে ভিয়েতনাম, অন্য বাজার খোঁজার তোড়জোড়

brs@admin

‘আসিফ নজরুলের বক্তব্য ডাক্তারদের পেশাদারিত্বের ওপর আঘাত’ : ডা. রফিকুল

News Desk

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক নিয়ে হাসনাতের স্ট্যাটাস

brs@admin

নুরকে বিদেশে পাঠানো নিয়ে সরকার টালবাহানা করছে : হাসান আল মামুন

News Desk
Translate »