শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

রুশ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ৪

রাশিয়ার মস্কো অঞ্চলে একটি হালকা প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

রুশ তদন্ত কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার (২৮ জুন) সকালে মস্কোর কোলোমনা জেলার পানো গ্রামের একটি খোলা মাঠে আছড়ে পড়ে ইয়াক-৫২ মডেলের বিমানটি এবং সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। এতে পাইলট এবং প্রশিক্ষণার্থীসহ চারজন নিহত হন।

এতে আরও বলা হয়েছে, বিমানটির পাইলট ‘ব্যারেল রোল’ নামক একটি কৌশল সম্পাদন করার সময় ইঞ্জিন বিকল হয়ে গেলে দুর্ঘটনাটি ঘটে।

একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, কোনো ফ্লাইট ছাড়াপত্র না নিয়েই সেভেরকা বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল বিমানটি।পরে সেটি মস্কোর কোলোমনা জেলার পানো গ্রামের একটি খোলা মাঠে আছড়ে পড়ে।

বিআরএসটি /  জেডএইচআর

Related posts

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গাড়ি চাপায় নিহত ১

brs@admin

অভিবাসী নৌকাডুবে নিহত ৪, নিখোঁজ ২০

News Desk

৩০০ আসনে প্রার্থী দেবে খেলাফত মজলিস

brs@admin

এনবিআর চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপ হ্যাক করে অর্থ দাবি

News Desk

কোনোভাবেই সংবিধানের পরিবর্তন মানবে না বিএনপি: মির্জা ফখরুল

News Desk

ডাকসুর জিএস প্রার্থী ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট

News Desk
Translate »