31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

পটুয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জেলের মৃত্যু

পটুয়াখালী জেলার কলাপাড়ার অটোরিকশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রামিম তালুকদার (২৪) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার রাত ১২ টার পরে ধানখালী ইউনিয়নের গন্ডামারি গ্রামে এ ঘটনা ঘটে। আজ শনিবার সকালে কলাপাড়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

মৃত রামিম গন্ডামারি গ্রামের রহমান তালুকদারের ছেলে।

কলাপাড়া থানার এস আই শাহ আলম জানান, রামিম তালুকদার পেশায় জেলে। গতকাল রাত ১২টার পরে তিনি নদী থেকে মাছ শিকার করে বাসায় ফেরার পথে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এ সময় তিনি সড়কের পাশে চার্জে দেয়া একটি অটোরিকশায় উঠে বসেন। অটোরিকশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফজরের নামাজের পর মৃতের মা খাদিজা বেগম ছেলেকে অটোরিকশার মধ্যে মৃত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে স্বজন ও এলাকাবাসী এসে মরদেহ অটোরিকশা থেকে নামায়।

কলাপাড়া থানার এস আই বলেন, মৃতের পরিবারের কোন অভিযোগ না থাকায় সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিআরএসটি/এসএস

Related posts

সারাদেশে অভিযানে আরও ১৯২৯ জন গ্রেফতার

News Desk

বাংলাদেশ রূপান্তরের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে : চীনের রাষ্ট্রদূত

brs@admin

উপদেষ্টা পরিষদের বৈঠকে গুরুত্বপূর্ণ পাঁচ সিদ্ধান্ত

brs@admin

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলায় শিক্ষার্থী নিহত

News Desk

নদীতে মাছ ধরতে নেমে শিশুর মৃত্যু, নিখোঁজ ১

News Desk

গণতন্ত্র সুরক্ষিত থাকলে সমাজ অগ্রগতির পথে এগোতে পারে: শফিকুর রহমান

News Desk
Translate »