25.9 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

‘আগামী নির্বাচন নিয়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ মিথ্যা তথ্য ছড়াতে পারে’ ফয়েজ আহম্মদ

আগামী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ মিথ্যা তথ্য ছড়ানো হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহম্মদ তৈয়্যব।দল থেকে শুরু করে প্রার্থী পর্যায়েও এই মিথ্যা তথ্য ছড়ানো হতে পারে বলেও জানান তিনি।

শনিবার (২৮ জুন) দুপুরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

আলোচনায় ফয়েজ আহম্মদ বলেন, বানোয়াট ও চাঞ্চল্যকর তথ্য মানুষ বেশি পছন্দ করে, তাই অনেক গণমাধ্যম আর্থিকভাবে লাভবান হবার জন্য ইচ্ছাকৃতভাবে বানোয়াট তথ্য ছড়ায়। ৫ আগষ্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের উপস্থিতি অনেকটাই বেড়েছে। যার বিপরীতে সামাজিক মাধ্যমে বিএনপির উপস্থিতি প্রায় অর্ধেক বলেও দাবি করেন তিনি।

অপতথ্য রোধ করতে রাজনৈতিক দলের তথ্য ও প্রযুক্তি বিভাগে কর্মীদেরও প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা উচিত বলে মত দেন তিনি।
বিআরএসটি/এসএস

Related posts

গাজায় ইসরায়েলি বিমান হামলায় আরও ৪৯ জন নিহত

News Desk

চীন সফরে যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল

brs@admin

ক্যানসারে আক্রান্তের পর সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ জানালেন বাইডেন

brs@admin

উত্তর আটলান্টিকে রাশিয়ার তেলের ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

News Desk

টাঙ্গাইলে দুদকের গণশুনানি

News Desk

বিসিবির নির্বাচন করা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন বুলবুল

News Desk
Translate »