15.9 C
Bangladesh
শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদস্বাস্থ্য

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ১৯৫ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনের মধ্যে একজন কিশোর (১৪) ও একজন নারী (৪৮)।

প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ৭৪ জন বরিশালের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। এছাড়া, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৬০, (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ৩০ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন, সিলেট বিভাগে ৩ জন ও ময়মনসিংহ বিভাগে দুইজন ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৮ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ২০ জন পুরুষ ও ১৮ জন নারী। আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৬৫ জন।
বিআরএসটি/এসএস

Related posts

চীনের জলবিদ্যুৎ প্রকল্পে ভাটির দেশগুলোর কোনো ক্ষতি হবে না : রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

News Desk

দেশে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

News Desk

পাসপোর্ট না থাকলেও ভোটার হতে পারবেন প্রবাসীরা

News Desk

দশদিন পর বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম শুরু

brs@admin

খোঁজ মিলেছে নিখোঁজ জুলাই যোদ্ধা মামুনের

News Desk

বৃত্তি পরীক্ষায় বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুযোগ দিতে রুল

News Desk
Translate »