BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় জহিরুল শেখ (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ জহিরুল শেখের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার জয়পুর গ্রামে।

জেলা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, সকালে কাশিয়ানীর ভাটিয়াপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন জহিরুল শেখ। এ সময় একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে তিনি মারাত্মক আহত হন । পরে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিআরএসটি/এসএস

Related posts

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে চলছে নবম দিনের শুনানি

News Desk

বাংলাদেশের উন্নয়নে জার্মানির সহযোগিতার প্রতিশ্রুতি

News Desk

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল মহানগরে হবে বিজয় র‌্যালি

News Desk

পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫ জারি করেছে ইসি

News Desk

জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন এনসিপি আহ্বায়ক নাহিদ

News Desk

সিলেটে বিএনপির জনসভা, আলিয়া মাদরাসা মাঠ কানায় কানায় পূর্ণ

News Desk
Translate »