শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদরাজনীতি

সিইসির সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পাওয়ার একদিন পরই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দীনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। আজ বুধবার (২৫ জুন) সকাল ১১টায় নির্বাচন কমিশন (ইসি) ভবনে এই বৈঠক শুরু হয়।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নিয়েছেন। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দীন নেতৃত্ব দিচ্ছেন।

এর আগে গতকাল মঙ্গলবার (২৪ জুন) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফেরত পায় বাংলাদেশ জামায়াত ইসলামী। একইসাথে দলটির দাঁড়িপাল্লা প্রতীক পুনর্বহাল রেখে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, গত ১ জুন আপিল বিভাগ রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে এক যুগ আগে হাইকোর্টের দেওয়া রায় বাতিল ঘোষণা করেন।
বিআরএসটি/এসএস

Related posts

রেকর্ডের সামনে দাঁড়িয়ে মোস্তাফিজ

News Desk

পিরোজপুরে হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের দ্বিতীয় দিনের কর্ম বিরতি‎ ‎

News Desk

কুকুরের কান্নায় রক্ষা পেল ৬৭ জনের প্রাণ!

brs@admin

বিক্ষোভে উত্তাল পাকিস্তান, ইমরান খানের মুক্তির দাবি

News Desk

মার্কিন প্রতিনিধি পরিষদের কর্মীদের ফোনে হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করা হয়েছে: রিপোর্ট

brs@admin

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ১৬ সেনাসদস্য নিহত

brs@admin
Translate »