27.2 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

ইসরাইলের বিরুদ্ধে ‘বিজয় উদযাপনে’ তেহরানে বিশাল র‌্যালি

গত ১৩ জুন থেকে চলা সংঘাতের অবসান হয়েছে মঙ্গলবার। এদিন থেকেই যুদ্ধবিরতি পালন করছে ইরান-ইসরাইল। ১২ দিনের এ যুদ্ধের পর এদিন ইসরাইলের বিরুদ্ধে ‘বিজয় উদযাপন’ করেছে ইরানীরা। এ উপলক্ষ্যে তেহরানে মঙ্গলবার একটি বিশাল র‌্যালি ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যেখানে ইরানের সশস্ত্র বাহিনীর প্রতি দৃঢ় সমর্থন প্রকাশ করা হয়, যারা প্রচণ্ড সাহসের সঙ্গে জায়োনিস্ট বাহিনীর আগ্রাসনের মোকাবিলা করে আসছে।

নারী, পুরুষ ও শিশুসহ হাজার হাজার ইরানী এদিন রাজধানী তেহরানের কেন্দ্রস্থলের ইনকিলাব স্কয়ারে জড়ো হন। তারা ইসরাইলি হামলার বিরুদ্ধে প্রতিরোধকারী ইরানি সেনাবাহিনীর প্রতি জোরালো সমর্থন জানান এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সমাবেশে উপস্থিত ইরানীরা ইসরাইলি শাসনব্যবস্থার অপরাধমূলক কর্মকাণ্ডের নিন্দা জানান।একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে এই রক্তপাতের সহ-অপরাধী হিসেবে অভিযুক্ত করেন।

এ সময় তারা- ‘যুক্তরাষ্ট্র নিপাত যাক’, ‘শিশুহত্যাকারী ইসরাইল নিপাত যাক’ এবং ‘সমঝোতা নয়, আত্মসমর্পণ নয় — আমেরিকার বিরুদ্ধে সংগ্রাম চলবে’ ইত্যাদি বলে স্লোগান দেন।

তারা ইরানের জাতীয় পতাকা, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি এবং সাম্প্রতিক শহিদদের প্রতিকৃতি বহন করেন।

এ সময় তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল- ‘আমরা শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকব’, ‘আমেরিকা ইসরাইলের সব অপরাধে অংশীদার’, ‘প্রথাগত শান্তি নয়, স্থায়ী শান্তি চাই’ এবং ‘লাব্বাইক ইয়া খামেনি’।

ইরানী জনগণ দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি), সেনাবাহিনী, বাসিজ বাহিনী এবং পুলিশের সাহসিকতা ও দৃঢ়তার প্রশংসা করে স্লোগান দেন। তারা এই বাহিনীগুলোর প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানান।

সূত্র: বার্তা সংস্থা তাসনিম

বিআরএসটি /  জেডএইচআর

Related posts

জাবি ছাত্রীকে ধাক্কা দেওয়ার অভিযোগে বাস আটক

News Desk

ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের কিছু স্থানে ভূমিধস ঘটতে পারে : আবহাওয়া অধিদপ্তর

brs@admin

স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও কল

News Desk

সুইডিশ রুনিকে দলে নিলো বার্সেলোনা

News Desk

পরবর্তী সরকারের অংশ হওয়ার ইচ্ছা নেই : প্রধান উপদেষ্টা

brs@admin

পিআর পদ্ধতি থাকা দেশগুলোতে স্থিতিশীল সরকার নেই : আলাল

brs@admin
Translate »