27.4 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত

মেহেরপুর জেলা শহরে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে শহরের ওয়াবদা সড়কে বন বিভাগের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গাংনী উপজেলা জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী মাহাফুজুর রহমান কল্লোল (৪৮) ও এইচএসসি পরীক্ষার্থী আকমল হোসেন (২০)।

নিহত মাহাফুজুর রহমান কল্লোল সদর উপজেলার গহরপুর গ্রামের হাসান আলীর ছেলে। এবং নিহত আকমল হোসেন শহরের শেখপাড়ার আব্দুস সামাদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাহাফুজুর রহমান কল্লোল মোটরসাইকেলে করে শহর থেকে অফিসের উদ্দেশ্যে গাংনীর দিকে যাচ্ছিলেন এবং আকমল হোসেন মোটরসাইকেলে করে গাংনীর দিক থেকে মেহেরপুর শহরের দিকে আসছিলেন।

এ সময় বন বিভাগের সামনে একটি প্রাইভেটকারকে ওভারটেক করার সময় তাদের দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুজনই রাস্তায় ছিটকে পড়েন। তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

জেলা সদর থানার ওসি মেসবাহ উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতি ও সড়কে অসতর্কতার ফলে এ দুর্ঘটনা ঘটেছে।
বিআরএসটি/এসএস

Related posts

মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ঘোষণা

News Desk

আদালতের নির্দেশনা হাতে পৌঁছালে জামায়াতের বিষয়ে সিদ্ধান্ত : ইসি সচিব

brs@admin

৫০০ অভিনয়শিল্পী নিয়ে রাশেদ সীমান্তের ঈদের নাটক ‘যাত্রা বিরতি’

brs@admin

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার

News Desk

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

News Desk

ইনকামের জন্য রাজনীতি করা যাবে না : এ্যানি

News Desk
Translate »