15.9 C
Bangladesh
শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদ

সৌম্যকে স্পষ্ট প্রধান নির্বাচকের কড়া বার্তা

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজে দলে ফিরেছেন ওপেনার নাইম শেখ। অন্যদিকে সৌম্য সরকার বাদ পড়েছেন চোটের কারণে।

২০২৩ সালের এশিয়া কাপের পর দল থেকে বাদ পড়েন নাইম। এরপর ঘরোয়া ক্রিকেটে রানবন্যা বইয়ে দিয়ে প্রায় দুই বছর পর জাতীয় দলে ফিরেছেন এই বাঁহাতি ব্যাটার।

নাইমের দলে ফেরা প্রসঙ্গে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘সাধারণত দলে তিনজন ওপেনার থাকে। সেই আলোকে আমাদের যখন চিন্তা করতে হয়েছে, তখন এই মুহূর্তে সবচেয়ে ভালো খেলোয়াড় হিসেবে নাইম শেখকেই আমরা বেছে নিয়েছি।’

এদিকে সৌম্য সরকারকেও কড়া বার্তা দিয়েছেন প্রধান নির্বাচক। চোট এবং সাম্প্রতিক ফর্ম বিবেচনায় তাকে না রাখার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। লিপু বলেন, ‘সৌম্য সরকার একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার।

১০ বছরের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে। সাম্প্রতিক পারফরম্যান্সের সঙ্গে সামঞ্জস্য রেখে তিনি যেন নিজেকে প্রস্তুত রাখেন—এটাই প্রত্যাশা।

তিনি আরও উল্লেখ করেন, আমরা চাই বড় পরিসরে তিনি দলের সার্বিক সাফল্যে ভূমিকা রাখুন। তাকে আমরা ভুলে যাইনি। তবে তাকে আরও এক ধাপ এগিয়ে আসতে হবে যোগ্যতার ভিত্তিতে।’
বিআরএসটি/এসএস

Related posts

জাপানে মাঝ আকাশে বোয়িং ৭৩৭ এর যান্ত্রিক ত্রুটি, আতঙ্কে যাত্রীরা লিখলো শেষ লেখা

brs@admin

‘আ. লীগের যারা হয়রানি করেনি, তারা বিএনপির সদস্য হতে পারবে’

brs@admin

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার

brs@admin

নির্বাচন উপলক্ষে দেড় লাখ পুলিশকে ট্রেনিং দেওয়া হবে: প্রেস সচিব

News Desk

রাশিয়ার বৃহৎ তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা

News Desk

৪১ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছে : শিক্ষা উপদেষ্টা

News Desk
Translate »