29.4 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদ

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। দলে ফিরেছেন তাসকিন আহমেদ, নাঈম শেখ ও মোস্তাফিজুর রহমান।

সোমবার (২৩ জুন) দল ঘোষণা করা হয়। বিপিএল ও ডিপিএলে ভালো পারফর্ম করার সুবাদে ২ বছর পর দলে ডাক পেয়েছেন নাঈম শেখ।

এদিকে কিছুদিন ধরে আলোচনার কেন্দ্রে ছিলেন মিরাজ। দারুণ পারফরম্যান্সের পর ওয়ানডে দলের নেতৃত্ব দেওয়া হয় এই অফস্পিনিং অলরাউন্ডারকে। শুরুতে এক বছরের জন্য দেওয়া হলেও পারফরম্যান্সের বিচারে পরে তা বাড়াতে পারে বিসিবি।

এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন অভিজ্ঞ দুই পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। তাসকিন ও মুস্তাফিজ ইনজুরির ধাক্কা সামলে ফিরেছেন, যা বাংলাদেশের পেস আক্রমণে নতুন করে ভারসাম্য আনবে বলে আশা করা হচ্ছে।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দল

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।

উল্লেখ্য, আগামী ২ জুলাই শুরু হবে দু’দলের মধ্যকার ওয়ানডে সিরিজ। প্রথম দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। সিরিজের শেষ ম্যাচ খেলতে পাল্লেকেলে যাবে টাইগাররা।
বিআরএসটি/এসএস

Related posts

চট্টগ্রামে প্রথমবারের মতো দুই জনের দেহে মিলল জিকা ভাইরাস

brs@admin

শাজাহান হেসে হেসে বললেন ‘বাইরের থেকে ভেতরেই ভালো আছি’

brs@admin

‘তর্কে’ জড়ালেন সালাহউদ্দিন ও নাহিদ

brs@admin

হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী

News Desk

নব্বই হাজার ভুয়া মুক্তিযোদ্ধার বছরে ভাতা ২৪০০ কোটি টাকা

brs@admin

মব জাস্টিস বরদাশত করছে না সরকার : উপদেষ্টা রিজওয়ানা

News Desk
Translate »