শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
Uncategorized

ভারতে পাচারকালে স্বর্ণসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গার জীবননগরে ৯টি স্বর্ণের বারসহ মো. মোমিন নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটক স্বর্ণের ওজন এক কেজি ১৬৬ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ৬৩ লাখ ৩৬ হাজার ১০৮ টাকা।

রোববার গভীর রাতে মহেশপুর ৫৮ বিজিবি’র পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

উপজেলার ইসলামপুর সড়কের উপর থেকে মোমিনকে আটক করা হয়। আটক মোমিন একই উপজেলার গয়েশপুর গ্রামের তেতুল মন্ডলের ছেলে।

মহেশপুর ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ৮টার দিকে ইসলামপুর মোড়ে অভিযান চালায় বিজিবি। এসময় সন্দেহভাজন মো. মোমিনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ৮টি বড় স্বর্ণের বার ও একটি ছোট স্বর্ণের টুকরা পাওয়া যায়।

বিজিবি’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আটক স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তের দিকে নিয়ে যাচ্ছিলো পাচারকারী মোমিন। আটক মোমিনকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

আশুরার ছুটি শেষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

brs@admin

চীন সফর অত্যন্ত সফল হয়েছে : মির্জা ফখরুল

brs@admin

পার্বত্য চুক্তি বাস্তবায়নে সমস্যা সমাধানের রাস্তা খোঁজা হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা

News Desk

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মোস্তফা মাহমুদ

brs@admin

মুন্সীগঞ্জের সাবেক এমপি বিপ্লব ৭ দিনের রিমান্ডে

brs@admin

বাংলাদেশ শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে আজ

brs@admin
Translate »