26.8 C
Bangladesh
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু

গোপালগঞ্জে গ্যারেজ থেকে রিকশা চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহাবুর মল্লিক (৩২) নামে এক চোরের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের পারকুশলী গ্রামে এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ শনিবার ভোর রাতে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের পারকুশলী গ্রামের বদর মোল্লার গ্যারেজ থেকে রিকশা চুরি করতে যায় মাহাবুর।
এসময় বিদ্যুৎপিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় মাহাবুর। পরে সকালে গ্যারেজে গিয়ে মাহবুরের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় গ্যারেজ মালিক বদর মোল্যা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত মাহাবুর মল্লিক গোপালগঞ্জ সদর উপজেলার চর মানিকদাহ আদর্শ গ্রামের মৃত ইরাত মল্লিকের ছেলে।
বিআরএসটি/এসএস

Related posts

গাজার নতুন প্রধানমন্ত্রীকেও হত্যা করল ইসরায়েল

brs@admin

ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে জয়ী করার আহ্বান এ্যাড. জয়নুল আবেদীনের

News Desk

ধার নিয়ে পুরোনো ঋণ পরিশোধ করছে সরকার

News Desk

ট্রাম্পের নবম আলোচনা প্রস্তাব প্রত্যাখ্যান খামেনির

News Desk

নাগরিকত্বের আগেই ভোটার সোনিয়া গান্ধী, আদালতে মামলা

News Desk

এবারও বিতর্কিত নির্বাচন হলে দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে অগ্রসর হবে: সালাহউদ্দিন

News Desk
Translate »