19.2 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

রামুতে পাহাড় ধসে শ্রমিকের মৃত্যু

কক্সবাজার জেলার রামুতে পাহাড় কাটার সময় মাটি ধসে সিরাজুল হক প্রকাশ গুরাইয়া (২৮) নামে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১৮ জুন) সকালে দক্ষিণ মিঠাছড়ি জনুমাতবর পাড়া ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সিরাজুল হক প্রকাশ গুরাইয়া (২৮) উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চাইল্যাতলী এলাকার মো. কালুর ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, ওই এলাকার বন বিভাগের হেডম্যান সৈয়দ নুরের ছেলে নজরুল ইসলাম নিজস্ব ডাম্পারে শ্রমিক দিয়ে পাহাড় কাটছিলেন। আজ ভোরে পাহাড় কাটার সময় মাটি ধসে শ্রমিক সিরাজুল হক প্রাণ হারান।

রামু থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফরিদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পাহাড় কাটার সময় মাটি ধসে সিরাজুল হক মাটি চাপা পড়েন। সকাল ৯ টার দিকে মাটি সরিয়ে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিলের আজ চূড়ান্ত শুনানি

News Desk

বেকারত্ব ও দারিদ্র্য দূর করতে কারিগরি শিক্ষা ব্যবস্থার দিকে বিশেষ নজরদারি প্রয়োজন : গণশিক্ষা উপদেষ্টা

brs@admin

১ রুপিতে ১,০৫০ একর জমি ইজারা ‘মোদির বন্ধুকে’ : কংগ্রেস

News Desk

দুই রেস্টুরেন্টকে জরিমানা করেছে চসিক

News Desk

কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা

News Desk

আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

brs@admin
Translate »