21.4 C
Bangladesh
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

শহরের ২৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো যশোর পৌরসভা

যশোর পৌরসভা শহরের ফুটপাত ও সরকারি জায়গা দখলমুক্ত করতে সোমবার (১৬ জুন) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত টানা দুই ঘণ্টা উচ্ছেদ অভিযান চালায়। এ সময় প্রায় ২৫০টি অবৈধ দোকান ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানটি পরিচালনা করেন পৌরসভার ইঞ্জিনিয়ার কামাল আহম্মেদ।
সূত্রে জানা গেছে, প্রথমে জজকোর্ট মোড় থেকে শুরু হয়ে অভিযানটি ধাপে ধাপে সিভিল কোর্ট মোড়, টাউন হল ময়দানের সামনের ফুটপাত, কালেক্টরেট চত্বর এবং দড়াটানা মোড়ে পরিচালিত হয়। দড়াটানায় বিশেষ করে খেলাধুলার দোকান ও ফুলের দোকানগুলোর আশপাশের বাড়তি স্থাপনাগুলো ভেঙে ফেলা হয়। এরপর অভিযানের দলটি বকুলতলা এলাকায় গিয়ে ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানগুলো অপসারণ করে।
ইঞ্জিনিয়ার কামাল আহম্মেদ বলেন, “এ অভিযানে অন্তত ২৫০টি অবৈধ দোকান ও স্থাপনা সরানো হয়েছে। যশোর শহরকে ফুটপাত দখলমুক্ত ও জনসাধারণের চলাচলের জন্য উপযুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, “জনস্বার্থে শহরের শৃঙ্খলা রক্ষায় প্রশাসন এখন কঠোর অবস্থানে রয়েছে।”
বিআরএসটি/এসএস

Related posts

বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস

brs@admin

বুকের ওপর মোদির ছবি, অদ্ভুত সাজে রেড কার্পেটে হাজির অভিনেত্রী

brs@admin

দেশের মানুষ নির্বাচন চায়, তবে যেনতেন নির্বাচন চায় না : মুজিবুর রহমান

brs@admin

ইরানের প্রতি সমবেদনা জানিয়ে পোস্ট, ক্ষমা চাইলেন লস অ্যাঞ্জেলেসের কাউন্টি শেরিফ

brs@admin

ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই নারী শিক্ষার্থীকে সাময়িক বরখাস্ত

brs@admin

শিক্ষা ভবনে প্রবেশে কড়াকড়ি আরোপ

brs@admin
Translate »