বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদরাজনীতিসারাদেশ

ভারতে পালানোর সময় যুবলীগ নেতা আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদায় দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালানোর সময় তানোর থানা যুবলীগের সাধারণ সম্পাদক যুবায়ের ইসলামকে (৫০) আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। আটক যুবায়ের ইসলাম রাজশাহী জেলার তানোর উপজেলার সাদি গ্রামের মৃত আবুল কালামের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী তানোর থানার সাদি গ্রামের যুবলীগের সেক্রেটারি পাসপোর্টধারী যুবায়ের ইসলাম দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় ইমিগেগ্রন পুলিশ তার খোঁজ-খবর নেয়।
এ সময় তার বিরুদ্ধে তানোর থানায় মামলা আছে নিশ্চিত হয়ে তাকে আটক করা হয়।
দর্শনা ইমিগ্রেশন ওসি রমজান আলি জানান, আটক ব্যাক্তির নামে তানোর থানায় একটি নাশকতা মামলা রয়েছে। এ কারণে তাকে আটক করা হয়েছে।
বিআরএসটি/এসএস,

Related posts

শতাধিক সাব-ইন্সপেক্টরকে পদোন্নতি

News Desk

ডা. জুবাইদা রহমানের আপিলের রায় আজ

brs@admin

থাই সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ড্রোন বিধ্বস্ত

News Desk

ইউক্রেন থেকে মস্কোকে সাহায্য করা মার্কিন নাগরিক পেলেন রাশিয়ান পাসপোর্ট

News Desk

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ জন

News Desk

বিএনপির সভায় ভার্চুয়ালি যুক্ত হয়েছেন তারেক রহমান

brs@admin
Translate »