রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

পাঁচ লাখ যুব নারীসহ ৯ লাখ তরুণ প্রশিক্ষণে দক্ষ হবে : আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারেরর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, পাঁচ লাখ যুব নারীসহ ৯ লাখ তরুণকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করার উদ্যোগ নিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া’র ভেরিফাইড ফেসবুকের এক পোস্টে বলা হয়েছে, ‘তরুণদের মধ্যে যাদের চাকরি বা প্রশিক্ষণ নেই-এমন পাঁচ লাখ যুব নারীসহ মোট ৯ লাখ তরুণকে ২০২৮ সালের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রমে অন্তর্ভুক্ত করার কাজ শুরু করেছে যুব উন্নয়ন অধিদপ্তর।’

পোস্টে বলা হয়েছে, ‘আর্ন’ প্রকল্প কর্মমুখী, উপযুক্ত ও পরিবেশবান্ধব খাতে যুবদের দক্ষতা বৃদ্ধি, দীর্ঘমেয়াদি কর্মসংস্থান সৃষ্টি এবং একই সঙ্গে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণসহায়তা প্রদান করবে।

এসব কাজের মধ্য দিয়ে বিপুল যুব জনগোষ্ঠীকে বিশেষ করে যুব নারীদের বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রমে অন্তর্ভুক্তি নিশ্চিত করবে।’

পোস্টে আরও বলা হয়েছে, এই প্রকল্পের আওতায় পড়বে ১৫ থেকে ৩৫ বছর বয়সী ৯ লাখ জনগোষ্ঠী, যাদের মধ্যে কমপক্ষে ৬০ শতাংশ নারী, ২ শতাংশ ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং ১ শতাংশ বিশেষ চাহিদাসম্পন্ন। এই নিট জনগোষ্ঠীকে প্রশিক্ষণের আওতায় আনা হবে ছয়টি ক্যাটাগরিতে।
বিআরএসটি/এসএস

Related posts

দেশের কোথায় কখন ঈদের জামাত

brs@admin

৩৬৫ দিনে ৩৭০ মব, এমন দেশে পাগলও বাস করতে চাইবে না: রুমিন ফারহানা

News Desk

সব নির্দেশই ছিল শেখ হাসিনার, আলজাজিরার অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য

News Desk

অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক সিম্পসন আর নেই

News Desk

একটা গোষ্ঠী বিদেশে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে : মির্জা আব্বাস

brs@admin

শ্যামনগরে রাস্তা নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত-১

News Desk
Translate »