BRS TIMES
প্রচ্ছদবিনোদন

আত্মগোপনে থেকে ঋতুপর্ণার জন্য কবিতা লিখলেন ফেরদৌস

দীর্ঘদিন ধরেই আত্মগোপনে রয়েছেন ঢালিউডের জনপ্রিয় নায়ক ও সদ্য বিদায়ী সরকারের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর অন্যান্য সাবেক এমপিদের মতো তিনিও আড়ালে চলে গেছেন। তিনি কোথায় আছেন কেউ জানে না। মাঝে শোনা গিয়েছিল, কলকাতায় চলে গিয়েছেন তিনি। তবে একাধিক সূত্রে জানা যায় যে তিনি সেখানেও নেই। এই সময়টায় তার উপস্থিতি দেখা যায়নি কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে বা জনসমক্ষে।

তবে আত্মগোপনে থেকেও বন্ধুত্বে ছেদ পড়েনি। প্রথমে বিষয়টি শুধু অনুমান করা হলেও সম্প্রতি ঋতুপর্ণার এক স্ট্যাটাসে স্পষ্ট হয়েছে যে ফেরদৌস ঋতুপর্ণার সঙ্গে যোগাযোগ রাখছেন। সম্প্রতি কলকাতার প্রিয় সহশিল্পী ঋতুপর্ণা সেনগুপ্তকে একটি কবিতা লিখে পাঠিয়েছেন ফেরদৌস। সেই কবিতা আবার নিজের ভেরিফায়েড ফেসবুকে শেয়ার করে জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন ঋতুপর্ণা। ঋতুপর্ণা পোস্ট করার পর চিত্রনায়ক ও সাবেক সংসদ সদস্য ফেরদৌস আবার আলোচনায়।

গত ৭ জুন ছিল ফেরদৌসের জন্মদিন। দিনটি উপলক্ষে বাংলাদেশের শিল্পী মহলে কোনো বিশেষ সাড়া না থাকলেও ঋতুপর্ণা সামাজিক মাধ্যমে ফেরদৌসের লেখা কবিতার স্ক্রিনশট শেয়ার করে লেখেন, আমার প্রিয় বন্ধু এবং পরিবারের সদস্য ফেরদৌসকে জন্মদিনের শুভেচ্ছা। এই সুন্দর উপহারের জন্য (তোমার লেখা কবিতা) ধন্যবাদ। ‘পুরাতন’-এর সাফল্যের জন্য তোমার এই কবিতা আমার অনেক মূল্যবান। স্ক্রিনিংয়ের সময় তোমাকে ভীষণ মিস করেছি। আশা করি শিগগিরই দেখা হবে এবং আবার একসঙ্গে কাজ করব।

কবিতাটি ফেরদৌস লিখেছেন ঋতুপর্ণার সিনেমা ‘পুরাতন’-এর সাফল্য কামনায়। পুরাতনকে কেন্দ্র করেই লেখা গোটা কবিতা।

তাই ধারণা করা হচ্ছে, এটি সাম্প্রতিক সময়েই লেখা। গত এপ্রিল মাসে পুরাতন মুক্তি পেয়েছে । তার মানে সাম্প্রতিক সময়েই ঋতুপর্ণার সঙ্গে যোগাযোগ করেছেন ফেরদৌস। তবে অভিনেতা কোথায় আছেন, সেই বিষয়ে এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি।

তবে একাধিক সূত্রে জানা গেছে, ফেরদৌস এখন লেখালেখি করে সময় পার করছেন। ১৯৯৮ সালে বাসু চ্যাটার্জি পরিচালিত যৌথ প্রযোজনার ‘হঠাৎ বৃষ্টি’–তে অভিনয় করে ‘শ্রেষ্ঠ অভিনেতা’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ফেরদৌস। এরপর থেকে কলকাতার সিনেমায়ও অভিনয় করেন তিনি। ২০০১ সালে ‘ওস্তাদ’ সিনেমায় ঋতুপর্ণার সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধেন ফেরদৌস। এরপর অনেক সিনেমায় জুটি হয়েছেন ঋতুপর্ণা-ফেরদৌস। কাজের সূত্রে তাদের বন্ধুত্ব গড়ে ওঠে।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরাইল

News Desk

৪টার পরেও চলছে চাকসু নির্বাচনের ভোটগ্রহণ

News Desk

দৌলতপুরে অস্ত্র-মাদকসহ একজন আটক

News Desk

১৫ লাখ ডোজ হামের ভ্যাকসিন দেশে পৌঁছেছে: স্বাস্থ্যমন্ত্রী

brs@admin

সিনেমা-রাজনীতি এক নয়, থালাপতিকে তামিল নাড়ুর মন্ত্রী

News Desk

শেখ হাসিনাকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার নির্দেশ

brs@admin