BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

দশদিন পর বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম শুরু

পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে টানা ১০ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার পর জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (১৫ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহীন।

তিনি জানান, কোরবানি ঈদ উপলক্ষে বৃহস্পতিবার (৫ জুন) থেকে ১৪ জুন (শনিবার) পর্যন্ত ১০ দিন বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। আজ সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম যথারীতি চালু হয়েছে।

বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেড এর ব্যবস্থাপক আবুল কালাম আজাদ জানান, ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে গত ১০ দিন স্থলবন্দরের কার্যক্রম বন্ধ ছিল।

বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশনের ওসি ফিরোজ কবীর জানান, বাণিজ্য বন্ধ থাকলেও বৈধ পাসপোর্টধারীদের পারাপার স্বাভাবিক ছিল।
বিআরএসটি/এসএস

Related posts

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল রায়ের বিরুদ্ধে আপিল শুনানি চলছে

News Desk

রোববার এসএসসির খাতা চ্যালেঞ্জের ফল

News Desk

এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা কাজে না ফিরলে আরও কঠোর হবে সরকার : প্রেস উইং

brs@admin

সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির আলটিমেটাম

News Desk

নিবন্ধন পেলো ‘বাংলাদেশ লেবার পার্টি’

News Desk

শহীদ বেদিতে জাতীয় যুবশক্তির শ্রদ্ধা নিবেদন

brs@admin
Translate »