27.3 C
Bangladesh
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশসহ দুইজন নিহত

গোপালগঞ্জে ৫ যানবাহনের সংঘর্ষে ট্রাফিক পুলিশের এক সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

রোববার (১৫ জুন) ভোর চারটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এটিএসআই রফিকুজ্জামান ও আরমান পরিবহনের চালকের সহকারী সেলিম হোসেন ব্যাপারী। সেলিম খুলনার সোনাডাঙ্গার দেবেন বাবু রোডের আবদুল হামিদ ব্যাপারীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভোর ৪টার দিকে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়। এ সময় একই দিক থেকে আসা আরমান পরিবহন ও এসপি গ্রিনলাইন পরিবহনে একটি বাস এবং একটি প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার করে।

আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

জেলার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাকসুদুর রহমান মোরাদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় দুই জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। এ ছাড়া যানবাহন জব্দ করা হয়েছে।

বিআরএসটি/এসএস

Related posts

বুবলী-সজলের সিনেমা, ক্ষুব্ধ হয়ে শুটিং বন্ধের আহ্বান জয়ার

brs@admin

আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনে কাজ করছে সরকার: ড. খলিলুর রহমান

brs@admin

বৈষম্যহীন দেশ গড়াই হোক নববর্ষের অঙ্গীকার: প্রধান উপদেষ্টা

brs@admin

আরেকজন স্বৈরশাসকের উত্থান রোধ করাই সংস্কারের লক্ষ্য: প্রধান উপদেষ্টা

News Desk

এনসিপি থেকে সাবেক দুই সেনা কর্মকর্তার পদত্যাগ

News Desk

সোমালিয়ায় খাদ্য সহায়তা স্থগিত করল যুক্তরাষ্ট্র

News Desk
Translate »