27.7 C
Bangladesh
Saturday, October 17, 2026
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফা তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত

ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, ইরান থেকে রাতের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তরাঞ্চলীয় শহর হাইফার তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে পাইপলাইন এবং ট্রান্সমিশন লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

তেল শোধনাগার পরিচালনাকারী ইসরায়েলি সংস্থা ‘বাজান’ জানিয়েছে, তাদের শোধনাগারগুলো এখনো চালু আছে, কিন্তু কিছু অন্যান্য সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে। এখনো ক্ষয়ক্ষতির প্রভাব মূল্যায়ন করা হচ্ছে।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানি বাহিনী রাতারাতি ইসরায়েলে প্রায় ৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যার মধ্যে ৪০টি উত্তরাঞ্চল হাইফায় আঘাত হেনেছে। এতে বাসিন্দাদের ওপর সম্ভাব্য পরিবেশগত প্রভাবের কোনো উল্লেখ নেই।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ৪০টি ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি ক্ষেপণাস্ত্র হাইফার নিকটবর্তী তামরা শহরের একটি বাড়িতে আঘাত হানে। এর ফলে চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

গত শুক্রবার রাতভর ইরানের রাজধানী তেহরানের এবং অন্যান্য শহরগুলোতে ধারাবাহিক সামরিক হামলা শুরু করে ইসরায়েল। তীব্র উত্তেজনার মধ্যে তেল আবিব সরকার তেহরানের আশেপাশের আবাসিক ভবনগুলোকেও লক্ষ্যবস্তু করে। এতে শতাধিক বেসামরিক ও সামরিক নাগরিক নিহতের খবর পাওয়া গেছে।

ইসরায়েল এখনো ধারাবাহিকভাবে ইরানের বিভন্ন স্থানে আক্রমণ চালিয়ে যাচ্ছে। এর প্রতিক্রিয়ায় টানা দুই রাতের মতো শতাধিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবসহ ইসরায়েলজুড়ে পাল্টা হামলা চালায় ইরান।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস

brs@admin

রোনালদো-সাদিও মানের গোলে আল নাসরের জয়

News Desk

বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক ও অর্থনৈতিক চুক্তি করতে চায় ব্রাজিল

News Desk

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

News Desk

অবৈধ অস্ত্র উদ্ধারে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর : স্বরাষ্ট্র উপদেষ্টা

News Desk

বেলুচিস্তানে বাস থামিয়ে ৯ যাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা

News Desk
Translate »