শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

হবিগঞ্জের বজ্রপাতে যুবকের মৃত্যু

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নে বজ্রপাতে আলমগীর মিয়া (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে ওই ইউনিয়নের ঘরদাই গ্রামের কদ্দুছ মিয়ার ছেলে।

শনিবার (১৪ জুন) সকালে মৃতের বাড়ির পাশে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে ভারি বৃষ্টিপাত হচ্ছিল এসময় আলমগীরের বাড়ির পাশে গো-খাদ্যের ঘাসি (চাইল্লা) জমিতে গরু ঘাস খাচ্ছিলো, তখন আলমগীর মিয়া গরু তাড়ানোর জন্য জমির পাশে যাওয়ার সময় বজ্রপাত হলে সে মাটিতে লুটিয়ে পড়ে।

মুমূর্ষু অবস্থায় তাকে তার স্বজনরা উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার নিবিড় রঞ্জন তালুকদার জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারের পক্ষ থেকে অর্থ সহায়তা করা হবে।
বিআরএসটি/এসএস

Related posts

ব্যারিস্টার আরমানকে বন্দি রাখার বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক আইজিপি

News Desk

ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের

brs@admin

নিষেধাজ্ঞা তুলে নিয়ে ইরানকে পুনর্গঠনের সুযোগ দিতে চান ট্রাম্প

brs@admin

দেশের আইনশৃঙ্খলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক প্রধান উপদেষ্টার

brs@admin

শার্শায় মাদকসহ এক কারবারি আটক

News Desk

প্রতিবেশীদের কটূক্তি, ১৮ স্বর্ণপদকজয়ী মেয়েকে গুলি করে হত্যা করলেন বাবা

News Desk
Translate »