BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

দেশ ছেড়ে গ্রীসে পালিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু

ইসরাইলে ইরানের সাম্প্রতিক হামলার পর সোশ্যাল মিডিয়ায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকে দাবি করছেন, তিনি ইসরাইল ছেড়ে পালিয়ে গেছেন।

এর আগে নেতানিয়াহু একটি বাঙ্কারে ঢুকে পড়েছেন বলে খবর আসে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বলছেন, নেতানিয়াহু কেবল নিজের নিরাপত্তার কথাই ভাবেন, সাধারণ মানুষের কথা নয়। তার ছেলে বর্তমানে মায়ামিতে অবস্থান করছেন বলেও উল্লেখ করা হয়।

অনেকেই দাবি করছেন, ইসরাইলের অভ্যন্তরীণ ও একাধিক বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে—নেতানিয়াহু ও তার স্ত্রী একটি বিমানে চড়ে দেশ থেকে পালিয়ে গেছেন, যেটি একটি যুদ্ধবিমানের সহায়তায় গ্রীসের রাজধানী এথেন্সে অবতরণ করে। বলা হচ্ছে, যারা দাবি করছেন তিনি বাঙ্কারে আছেন, তাদের বক্তব্য এই তথ্যের সঙ্গে সাংঘর্ষিক।

এদিকে, সোশ্যাল মিডিয়ায় বিতর্ক উঠেছে—গ্রীস কি যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহুকে আশ্রয় দিচ্ছে? দাবি করা হচ্ছে, তেলআবিব থেকে স্থানীয় সময় সকাল ১১টা ২২ মিনিটে ‘উইংস অফ জায়ন’ নামে একটি প্রেসিডেন্সিয়াল বিমান উড্ডয়ন করেছে, যা দুপুর ১:০৬ মিনিটে গ্রীসের এথেন্সে এসে পৌঁছায়।

এই পরিস্থিতিতে অনেকেই বলছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই বিষয়ে সুস্পষ্ট অবস্থান নেওয়া এবং আন্তর্জাতিক আইনের নীতিমালা বজায় রাখা। তবে এখনও পর্যন্ত এসব দাবির কোনও সরকারি ভিত্তি মেলেনি। সেগুলো অনুমান হতে পারে, আবার সত্যও হতে পারে। এখন সময়ই শেষ পর্যন্ত বলে দিবে এর আসল বাস্তবতা কি।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

৯টি বিদ্যুৎ উপকেন্দ্র নির্মিত হচ্ছে খুলনায়

News Desk

উপকূলে ঝড়ো হাওয়ার সম্ভাবনা নেই

brs@admin

নির্বাচনে প্রতিবেশি দেশের হস্তক্ষেপ বড় চ্যালেঞ্জ: জামায়াত আমির

News Desk

বেগম খালেদা জিয়াকে কারাদণ্ড দেয়া বিচারপতির পদত্যাগ

News Desk

ইংল্যান্ডে ফিরেই জয় পেলেন হামজা

brs@admin

ইরান থেকে ফিরলেন আরও ৩২ বাংলাদেশী

brs@admin
Translate »