20.7 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদ

সিনিয়রদের কাছে পাওয়া অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান মিরাজ

বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে সংস্করণের নতুন অধিনায়ক হয়েছেন মেহেদি হাসান মিরাজ। বাংলাদেশের এই ডানহাতি অলরাউন্ডার ওয়ানডেতে জাতীয় দলের হয়ে খেলছেন ২০১৭ সালের মার্চ থেকে। ২ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে দিয়ে টাইগারদের অধিনায়ক হিসেবে মিরাজের যাত্রা শুরু হতে যাচ্ছে।

প্রায় আট নয় বছর ধরে মিরাজ ক্রিকেট খেলে এসেছেন সিনিয়র অনেক প্লেয়ারের অধীনে, খেলেছেন  পঞ্চপাণ্ডবের সঙ্গে। মাশরাফী বিন মর্তুজার অধিনায়কত্বে তার অভিষেক হয় বাংলাদেশ দলে, শিখেছেন অনেক কিছু। জাতীয় দলে দীর্ঘ সময় থাকার অভিজ্ঞতা নিয়েই আগামী একবছরের জন্য অধিনায়কত্বের দায়িত্বে আসতে যাচ্ছেন মিরাজ। অধিনায়ক হওয়ার পর সিনিয়রদের কাছে শেখা বিষয়গুলো মাঠে এবং ড্রেসিংরুমে কাজে লাগাতে পারবেন বলে মনে করেন মিরাজ।

মিরাজ বলেন, ‘বাংলাদেশ টিমে আমার যখন অভিষেক হয়েছিল, মাশরাফি ভাই তখন অধিনায়ক। তার অধীনে আমার অভিষেক হয়েছিল। আলহামদুলিল্লাহ আমি অনেক অধিনায়ক পেয়েছি। এটা অবশ্যই আমার জন্য একটা ভালো লাগার বিষয় যে তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। যেটা হয়ত আমার এই অধিনায়কত্বে কাজে লাগাতে পারবো।’

ক্রিকেটে এখন বাংলাদেশের খারাপ সময় যাচ্ছে, তবে বাংলাদেশের ক্রিকেটের সুদিনেও মিরাজ খেলে এসেছেন। যেকারণে ডেসিংরুমের পরিবেশ সম্পর্কে বেশ ভালোই অভিজ্ঞ তিনি। সিনিয়রদের কাছে থেকে শিখেছেন অনেক কিছু, এখন নিজে জুনিয়রদেরও শেখাতে চান এবং সবাই মিলে একসাথে কাজ করতে চান।

এই বিষয়ে মিরাজ বলেন, ‘দেখেন এখন তো আমাদের অবশ্যই দায়িত্ব নেওয়ার সময় এসেছে এবং আমরা যথেষ্ট ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছি। প্রায় আট নয় বছর ধরে খেলেছি, যারা জুনিয়র আছে তাদেরকে অবশই পারফর্ম করতে হবে এবং কীভাবে করতে হবে সেই দিকগুলো সাজেস্টগুলো করবো। যে আমরা যখন প্রথমে ঢুকেছিলাম বড়ভাইরা আমাদেরকে যেভাবে হেল্প করেছে। চেষ্টা করবো ওইভাবেই হেল্পটা করার জন্য, ড্রেসিংরুমটাকে ওইভাবে রাখার জন্য। যে-ই ড্রেসিংরুমে থাকে না কেন সে যেন ফিল করে আমি একা নয়, আমার সাথে সবাই আছে।’

গত বছরও নিয়মিত অধিনায়ক শান্তর ইনজুরির কারণে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে অন্তর্বর্তী অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে। সেবার চার ম্যাচের জন্য দায়িত্ব পেয়েছিলেন। এবার পেলেন পূর্ণকালীন দায়িত্ব। আগামী এক বছরের জন্য ওয়ানডে অধিনায়ক তিনি।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

ইসিকে ৪ মিলিয়ন ইউরো সহায়তা দিবে ইইউ’র

News Desk

দেশে রিজার্ভ ৩০ দশমিক ৮৫ বিলিয়ন ডলার

News Desk

বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশটির জনগণ: যুক্তরাষ্ট্র

brs@admin

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

brs@admin

অপারেশন ডেভিল হান্টে রাজধানীতে গ্রেফতার ৪৮

News Desk

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭২৭

News Desk
Translate »