28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদরাজনীতি

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ বৈঠক

বিআরএসটাইমস: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ বৈঠক চলছে। গুরুত্বপূর্ণ এই বৈঠকে অংশ নিতে বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে লন্ডনের ডরচেস্টার হোটেলে পৌঁছান তারেক রহমান।

সেখানে তারেক রহমানকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম ও নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এরপরই দুই নেতার বৈঠক শুরু হয়।

https://www.facebook.com/share/v/1AYNuTLDFR/

এর আগে যুক্তরাজ্যের কিংস্টন এলাকার নিজের বাসা থেকে দেশটির রাজধানী লন্ডনের ডরচেস্টার হোটেলের উদ্দেশ্যে বের হন তারেক রহমান। এসময় তারেক রহমানের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যকার এই বৈঠক ওয়ান টু ওয়ান হচ্ছে। সেখানে দুপক্ষের আর কারও অংশ নেওয়ার সম্ভবনা নেই। তবে প্রাথমিকভাবে দুই ঘণ্টার এই একান্ত বৈঠক হলেও উভয়পক্ষ সম্মত হলে আলোচনায় অন্যরাও যুক্ত হতে পারেন বলে জানা গেছে।

বিআরএসটি/আরএন

Related posts

২৬ টাকা কমলো ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম

News Desk

সাকিবের রেকর্ড ভাঙলেন লিটন দাস

News Desk

জানাজায় খামেনির তিন ছেলে, অনুপস্থিত মোজতবা

News Desk

জাতীয় চা দিবসে পুরস্কার পেলো ১০ ব্যক্তি-প্রতিষ্ঠান

brs@admin

বাইচ প্রতিযোগিতার দুই নৌকার সংঘর্ষে নিহত ২

News Desk

ইয়ামালের নৈপুণ্যে গ্যালাতাসারেকে ৪-১ গোলে হারাল বার্সেলোনা

News Desk
Translate »