27.3 C
Bangladesh
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদসারাদেশ

করোনায় আরও ১০ জন আক্রান্ত

দেশে গত ২৪ ঘণ্টায় ১০৭ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে শনাক্তের হার ৯ দশমিক ৩৫ শতাংশ। 
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দেশে এ পর্যন্ত ১ কোটি ৫৭ লাখ ২৬ হাজার ৪৮৬ জনের নমুনা পরীক্ষায় মোট করোনা শনাক্ত হয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৭০ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ।
করোনা আক্রান্ত হয়ে আজ কেউ মারা যায়নি। এখন পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৫০০ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।  
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৮০ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৪২ শতাংশ। 
বিআরএসটি/এসএস

Related posts

সরকার শুধু ধারণ করেছে এনসিপিকে : নুর

News Desk

পিরোজপুরে অনুষ্ঠিত হলো ‘জুলাই পুনর্জাগরণ’

News Desk

সাবেক সিইসিসহ আ. লীগের ৮ জনকে গ্রেপ্তারের কথা জানালো ডিএমপি

brs@admin

ইসরাইলি ১৩তম জিম্মির মরদেহ হস্তান্তরের পরিকল্পনা করছে হামাস

News Desk

অপারেশন ডেভিল হান্টে রাজধানীতে গ্রেফতার ৪৮

News Desk

আমি ভালো খেলিনি, দলও ভালো খেলেনি: রোনালদো

brs@admin
Translate »