শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

সচিবালয়, যমুনার পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি

বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ ও এর পার্শ্ববর্তী এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারির কথা জানানো হয়। এটি গত ৪ জুন জারি করা হলেও তা রোববার রাতে প্রকাশ করা হয়। নির্দেশনাটি সোমবার থেকে কার্যকর হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনশৃঙ্খলা বজায় রাখা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সে অর্পিত ক্ষমতাবলে ৯ জুন, সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং এর পার্শ্ববর্তী এলাকায় (যেমন, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড় ও মিন্টু রোড) যেকোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হলো।
বিআরএসটি/এসএস

Related posts

মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশের এসআই নিহত

brs@admin

ইরান-পাকিস্তান সীমান্তে ৩৩ বাংলাদেশি গ্রেপ্তার

News Desk

ভোলার মেঘনায় সিমেন্ট বোঝাই জাহাজ ডুবি

News Desk

দীর্ঘ ৪৩ দিন পর নগর ভবনে ফিরলেন ডিএসসিসি প্রশাসক

brs@admin

দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন তারেক রহমান: আহমেদ আযম

News Desk

অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে হত্যা মামলা

brs@admin
Translate »