26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

আজ যুক্তরাজ্য সফরে যাচ্ছেন অধ্যাপক মুহম্মদ ইউনূস

চার দিনের সরকারি সফরে আজ (৯ জুন) সোমবার যুক্তরাজ্য সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সফরকালে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা  রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’।
এছাড়া বৃটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। তিনি যুক্তরাজ্যের নীতিগবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত এক সংলাপে অংশ নেবেন।
প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানিয়েছে, তাঁর এ সফরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্যের সমর্থনের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। এর পাশাপাশি পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টিতে প্রাধান্য দেবে বাংলাদেশ।
আগামী ১৪ জুন প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

বৃহস্পতিবার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

News Desk

পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ৩ জন

News Desk

রেমিট্যান্সের টাকায় ঘুরে দাঁড়িয়েছে দেশ, প্রবাসীদের কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা

brs@admin

এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান

News Desk

টাঙ্গাইলে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

News Desk

কাউকেই ‘শাপলা’ প্রতীক দেওয়া হবে না : সিইসি

News Desk
Translate »