28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
আন্তর্জাতিকজাতীয়প্রচ্ছদ

২৯৭ অবৈধ বাংলাদেশি অভিবাসীকে গ্রেপ্তার করলো মালয়েশিয়া পুলিশ

মালয়েশিয়ার পেনাং রাজ্যের একটি নির্মাণ স্থান থেকে ২৯৭ বাংলাদেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন পুলিশ।
মালয়েশিয়ার সর্বাধিক প্রচারিত দৈনিক ‘নিউ স্ট্রেইঁট টাইমস’ এ খবর জানায়।
মালয়েশিয়ার পেনাং রাজ্যের একটি নির্মাণ স্থান থেকে ২৯৭ বাংলাদেশিকে অবৈধ অভিবাসী হিসেবে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। অভিযানের কোডনাম ছিল ‘অপ সাপু’। গত মঙ্গলবার বায়ান লেপাস শিল্প এলাকায় এই অভিযান চালানো হয়।
পেনাং অভিবাসন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, বায়ান লেপাসের একটি গাড়ি পার্কিং নির্মাণস্থলে অভিযান পরিচালনা করে মোট ৫২০ জনের পরিচয়পত্র যাচাই করা হয়। এরমধ্যে ৩১৪ জনকে অবৈধ অভিবাসন-সংক্রান্ত অপরাধে আটক করা হয়। তাদের মধ্যে ২৯৭ জনই বাংলাদেশি নাগরিক।
আটককৃতদের মধ্যে আরো রয়েছেন পাকিস্তানের ১৩ জন, মিয়ানমারের ২ জন, ভারতের ১ জন ও ইন্দোনেশিয়ার ১ জন। সবাই প্রাপ্তবয়স্ক পুরুষ। অভিযানকালে কোনো নারী, শিশু বা নিয়োগদাতাকে আটক করা হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, স্থানীয় কর্তৃপক্ষের উপস্থিতিতে অভিবাসীদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে। অভিযান পরিচালনায় অংশ নেয় সাঁজোয়া যান ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
মালয়েশিয়ার নির্মাণ, পরিষেবা ও কৃষিখাতে বিপুলসংখ্যক অভিবাসী শ্রমিক কাজ করেন। দেশটির শ্রমবাজারে বাংলাদেশের শ্রমিকদের উপস্থিতি দীর্ঘদিনের। তবে অবৈধভাবে অবস্থান ও কাজ করা অভিবাসীদের ধরতে সাম্প্রতিক সময়ে অভিযানে আটকদের অনেককেই নিজ নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে। সাম্প্রতিক সময়ে মালয়েশীয় সরকার অবৈধ অভিবাসন বিরোধী অভিযান জোরদার করেছে। 
পেনাং অভিবাসন বিভাগ জানিয়েছে, যাচাই-বাছাই শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিবাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিআরএসটি/এসএস

Related posts

‘পিআর ছাড়া নির্বাচন হবে না’ এগুলো স্বৈরাচারী বক্তব্য: সাইফুল হক

News Desk

”১/১১-এর পুনরাবৃত্তি দেখতে চাই না“ দেশের পরিস্থিতি নিয়ে সাবেক সেনাপ্রধানের স্ট্যাটাস

brs@admin

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াত ও এনসিপির বৈঠক

News Desk

ইশরাককে মেয়র ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ

brs@admin

মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

News Desk

আলেশা মার্টের চেয়ারম্যান ও তার স্ত্রীর ৪ বছরের কারাদণ্ড

News Desk
Translate »