17.5 C
Bangladesh
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
BRS TIMES
Uncategorized

পুরানা পল্টনে বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর পুরানা পল্টনে একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা খায়রুল ইসলাম রনি জানান, সোমবার সকাল ৬টা ৫৫ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তিনি আরো জানান, পুরানা পল্টনের একটি দশতলা ভবনের ষষ্ঠতলায় আগুন লাগে। খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে পাঁচটি ইউনিট সকাল ৭টা ১ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।

মাত্র ১৭ মিনিটের প্রচেষ্টায়, সকাল ৭টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখরো নিশ্চিত করে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

বিআরএসটি/এসএস

Related posts

খুলনায় ইজিবাইকে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত

brs@admin

ঈদ স্পেশাল সুস্বাদু মাটন কোরমা

brs@admin

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

News Desk

ঝিনাইদহে এজেন্ট ব্যাংকিং শাখায় গ্রিল কেটে চুরি

News Desk

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যায় অংশ নেন ২ জন : টাস্কফোর্সের প্রতিবেদন

brs@admin

চার বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

brs@admin
Translate »