29.6 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অর্থনীতিজাতীয়প্রচ্ছদ

যে ১১ ব্যাংকে পাওয়া যাবে নতুন নকশার টাকা

‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক ডিজাইনে তৈরি তিনটি নতুন নোট বাজারে এসেছে। আজ রোববার (১ জুন) থেকে নির্বাচিত ১১টি বাণিজ্যিক ব্যাংকে এই নতুন নোট সরবরাহ শুরু হলেও, সাধারণ গ্রাহকরা আগামীকাল সোমবার (২ জুন) থেকে এসব ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকে নতুন টাকা সংগ্রহ করতে পারবেন।

জানা গেছে, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, রূপালী ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংকের মাধ্যমে নতুন নোট সরবরাহ করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, নতুন নোটগুলোতে আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য সংযুক্ত করা হয়েছে। ১,০০০ টাকার নোটে জাতীয় স্মৃতিসৌধ (সামনের দিকে) ও জাতীয় সংসদ ভবনের (পেছনের দিকে) চিত্র রয়েছে। এই নোটে ১৩টি নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে।

৫০ টাকার নোটে রয়েছে আহসান মঞ্জিল ও শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্ম ‘সংগ্রাম’। এতে রয়েছে ৮টি নিরাপত্তা বৈশিষ্ট্য। অন্যদিকে, ২০ টাকার নোটে রয়েছে কান্তজিউ মন্দির ও পাহাড়পুর বৌদ্ধবিহারের চিত্র, যা সজ্জিত ৫টি নিরাপত্তা বৈশিষ্ট্য দিয়ে।

সব নোটেই জলছাপ হিসেবে যুক্ত করা হয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, যা নোটের নিরাপত্তা ও সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, ২ জুন (রোববার) থেকে দেশজুড়ে গ্রাহকদের মাঝে নতুন টাকা বিতরণ শুরু হবে।

Related posts

কারা এই নেপো কিডস, নেপালের হাজারো তরুণ কেন তাদের প্রতি ক্ষুব্ধ?

News Desk

তারেক রহমানের সঙ্গে মারুবেনির বৈঠক, আলোচনায় একাধিক খাতে বিনিয়োগ

News Desk

গাজায় জাতিগত নিধন চালাচ্ছে ইসরাইল: জাতিসংঘ

News Desk

খিলগাঁওয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

News Desk

জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠায় গেজেট প্রকাশ

brs@admin

আন্তর্জাতিক উৎসবে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেলেন মেহজাবীন

brs@admin
Translate »