15.9 C
Bangladesh
শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

মারা গেছেন সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম

জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা-৯ (লাকসাম -মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কর্নেল (অব.) এম আনোয়ারুল আজিম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (৩০ মে) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে আনোয়ারুল আজিম স্ত্রী, দুই ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা সকাল সাড়ে ১০টায় ঢাকা নিউ ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদ, দুপুর ১২টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, বাদ আসর লাকসাম সরকারি পাইলট হাইস্কুল মাঠে, বাদ মাগরিব মনোহরগঞ্জ স্কুল ও কলেজ মাঠে এবং বাদ এশা গ্রামের বাড়ি শরীফপুরে অনুষ্ঠিত হবে।

এদিকে, আনোয়ারুল আজিমের মৃত্যুতে তার নির্বাচনী এলাকাসহ বৃহত্তর কুমিল্লায় শোকের ছায়া নেমে এসেছে। ফেসবুকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ শোক প্রকাশের পাশাপাশি করছেন আবেগময়ী স্মৃতিচারণও।

Related posts

হাসপাতালের পেছন থেকে নারীর মরদেহ উদ্ধার

News Desk

থাই সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ড্রোন বিধ্বস্ত

News Desk

সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ইউরোপীয় ইউনিয়ন

brs@admin

গাজায় ইসরায়েলি হামলায় হামাসের মুখপাত্র নিহত

brs@admin

হজে গিয়ে ৩৬ বাংলাদেশির মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫

brs@admin

চীনের কাছ থেকে ক্ষেপণাস্ত্রের চালান পেল ইরান

brs@admin
Translate »